ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের সেমিনার অনুষ্ঠিত

সংবাদ থেকে
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত অ্যাপোলো ক্লিনিক প্রাঙ্গণে চিকিৎসকদের জন্য একটি আন্তর্জাতিক কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালস এবং অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির (লাইসেন্সি: জেএমআই স্পেশালাইজড হসপিটাল পিএলসি) যৌথ উদ্যোগে এই বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে দেশের প্রায় ১০০ জন চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী, পোস্ট গ্র্যাজুয়েট রেসিডেন্ট এবং কনসালট্যান্ট চিকিৎসক অংশ নেন। তারা শিশু ইউরোলজি এবং শিশু অর্থোপেডিকস সার্জারি বিষয়ের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে চিকিৎসা বিজ্ঞানের আধুনিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।
সেমিনারে দুটি বিশেষ বৈজ্ঞানিক সেশন পরিচালিত হয়, যার বিষয়বস্তু ছিল ‘কারেন্ট কনসেপ্ট ইন হিপ ডিসঅর্ডারস অ্যান্ড ম্যালিগন্যান্ট বোন টিউমার ইন চিলড্রেন’ এবং ‘এ প্যারাডাইম শিফট ইন পেডিয়াট্রিক ইউরোলজি’। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের প্রখ্যাত শিশু ইউরোলজি সার্জন ডা. জিমি শ্যাদ এবং শিশু অর্থোপেডিকস সার্জন ডা. শাংকার আর.। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. তামজীদ আলম।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


