দুর্গাপূজার নিরাপত্তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: প্রতিমন্ত্রী টুকু

সংবাদ থেকে
টাঙ্গাইল: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শারদীয় দুর্গোৎসবার নিরাপত্তার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ দেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোনো কথা নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর)দুপুরে টাঙ্গাইল শ্রী শ্রী কালীবাড়ির উদ্যোগে আয়োজিত শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পূজার উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। কাজেই ভয়ভীতির কোনো বিষয় নেই। আপনারা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশে সংখ্যাগুরু, সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। এই দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗