১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের নেপথ্যে সরকারি কর্মচারীদের সিন্ডিকেট, গ্রেপ্তার ৭

সূত্র: Dainik Purbokone / অপরাধ

সংবাদ থেকে

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় সর্ষের মধ্যেই ভূতের সন্ধান মিলেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পেছনে সরাসরি জড়িয়ে পড়েছে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও মন্ত্রণালয়ের একদল অসাধু কর্মচারী। অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মচারীসহ সংঘবদ্ধ জালিয়াতি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের ২৪২টি শূন্যপদের বিপরীতে ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থীর বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দেশের লাখ লাখ বেকার তরুণ যখন নিজেদের ভবিষ্যৎ গড়ার আশায় পরীক্ষার হলে বসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ঘটে এই নজিরবিহীন জালিয়াতি। পরীক্ষা শুরুর ঠিক ৫৭ মিনিট আগে, অর্থাৎ সকাল ১০টা ৩ মিনিটে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি হাতেনাতে প্রমাণিত হলে বাধ্য হয়ে পরীক্ষা স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। এই ঘটনায় পরদিন ১১ অক্টোবর মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর