ফ্রান্সে সংঘর্ষ, লুটপাট ও ভবনে আগুন, গ্রেফতার ১২০০
সূত্র: Sarabangla / আন্তর্জাতিক

সংবাদ থেকে
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, স্কুলে নানা সংকট ও সরকারি সেবার মান খারাপ হওয়ার প্রতিবাদে দেশজুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ১২০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
ফরাসি সরকারের বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার (১৮ অক্টোবর) দেশজুড়ে প্রায় সাড়ে ৫ লাখ ৫০ হাজার মানুষ রাস্তায় নামে।
তবে ফ্রান্সে শ্রমিকদের অধিকার ও দাবি আদায়ে কাজ করা সংগঠন সিজিটি ইউনিয়ন রয়টার্সকে বলেছে, এদিন প্রায় ৮ লাখ মানুষ বিক্ষোভ করেছে বলে তাদের ধারণা।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



