২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে দৃষ্টান্ত স্থাপন করলো ওয়ালটন হাই-টেক

সূত্র: Arthosuchak / শেয়ারবাজার

সংবাদ থেকে

২০২৫-২৬ হিসাব বছরে প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য অনুমোদিত ১৮০ শতাংশ নগদ ডিভিডেন্ড বা লভ্যাংশের অর্থ পরিশোধের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত দেশের টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা বা এজিএম এর একদিন পরেই বিনিয়োগকারীদের হিসাবে অনুমোদিত নগদ লভ্যাংশের অর্থ বিতরণ করেছে।

ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম এফসিএস জানান, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতে ডিজিটাল প্লাটফর্মে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২০তম এজিএম অনুষ্ঠিত হয়েছে। সভায় যোগদানকারী শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। উক্ত সভার একদিন পরেই বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট ব্যাংক একাউন্টে অনুমোদিত নগদ লভ্যাংশের অর্থ পরিশোধ করা হয়েছে।

কোম্পানি সচিব বলেন, ওয়ালটনের প্রযুক্তিগত উৎকর্ষতা, প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা ও পরিচালনগত গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি শক্তিশালী তারল্য অবস্থান বজায় থাকায় অতি স্বল্প সময়ে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণ সম্ভব হয়েছে। এর মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ওয়ালটন।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর