নিরাপদ খাদ্য নিশ্চিতে শীঘ্রই ফুডল্যাব চালু হবে: ডা. শাহাদাত
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রাম নগরবাসীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শীঘ্রই ফুড ল্যাবরেটরির কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নির্ভুল পরীক্ষা ও আধুনিক যন্ত্রপাতির কার্যকর ব্যবহারের মাধ্যমেই নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব। শনিবার (১৮ অক্টোবর) নগরীর মুরাদপুরের বিবিরহাট এলাকায় সিটি করপোরেশনের ফুড ল্যাবে ‘ইমপ্রুভমেন্ট অফ আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট এর আওতায় যন্ত্রপাতি ও ক্যামিকেল এজেন্ট হস্তান্তর অনুষ্ঠানে এ ঘোষণা দেন মেয়র। প্রকল্পের পক্ষ থেকে ল্যাবটিতে একজন মাইক্রোবায়োলজিস্ট এবং দুইজন অপারেটর নবনিযুক্ত জনবল হিসেবে যোগ দেন। […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


