সরকারি বিজ্ঞাপনের মূল্য পুনর্নির্ধারণের দাবি এনইসির

সংবাদ থেকে
ঢাকা: সম্প্রতি সরকারি বিজ্ঞাপনের মূল্যবৃদ্ধি করে যে পরিপত্র জারি করা হয়েছে, তা অপ্রতুল ও অগ্রহণযোগ্য বলে পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।
সংগঠনের সভাপতি ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান রোববার (১৮ অক্টোবর) এক যুক্ত বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ের পত্রপত্রিকায় প্রদেয় সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ করে একটি পরিপত্র জারি করা হয়েছে। চলমান বিজ্ঞাপনের মূল্যহার এখন থেকে সাত বছর আগে, অর্থাৎ ২০১৯ সালের অক্টোবর মাসে নির্ধারণ করা হয়েছিল। প্রকৃতপক্ষে সেই মূল্যহার ছিল ২০০৬ সালের প্রস্তাবিত, যা বাস্তবায়িত হয়েছিল প্রস্তাবনার ১৩ বছর পর ২০১৯ সালে। এরপর দীর্ঘদিন অতিবাহিত হলেও বিজ্ঞাপনের মূল্যহার আর সমন্বয় করা হয়নি। এ সময়ের মধ্যে প্রকাশনাশিল্পের খরচ কয়েক গুণ বেড়ে গেছে এবং কয়েক দফায় সরকারি চাকরিজীবীদের পে-স্কেল ঘোষিত হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



