ভূমি অধিগ্রহণে জটিলতা, ২ বছরেও শুরু হয়নি খনন কাজ

সংবাদ থেকে
সিলেট: দেশে গ্যাসের অন্যতম প্রধান অঞ্চল (স্থলভাগ) সিলেট। এই অঞ্চলে নতুন নতুন গ্যাসের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কিন্তু যথাসময়ে অনুসন্ধান ও উত্তোলন না হওয়া এবং নতুন কূপ খননের উদ্যোগ নেওয়ার মেয়াদ পার হলেও প্রকল্পগুলোর দৃশ্যমান কোনো রূপ দেখা যায়নি। ফলে দেশে গ্যাস সংকট তীব্র হচ্ছে।
গ্যাসের চাহিদা মেটাতে ২০২৪ সালের ১ অক্টোবর সিলেটের জৈন্তাপুরের ঢুপিটিলা-১ ও গোলাপগঞ্জ উপজেলার কৈলাসটিলা-৯ অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নেয় পেট্রোবাংলা। এ দু’টি কূপ যথা সময়ে খনন করা গেলে ১০ বছরে মোট ৫৬ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের কথা জানিয়েছিল পেট্রোবাংলার সাবসিডিয়ারি সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (এসজিএফএল)।
পেট্রোবাংলার দাবি, ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতায় প্রকল্পের মেয়াদ শেষ হলেও কূপ খনন করা যায়নি। এখন নতুন করে এ প্রকল্পের সময়সীমা বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে এসজিএফএল। যদিও কাগজে-কলমে প্রকল্পের ১৬ শতাংশ কাজের অগ্রগতির কথা উল্লেখ করেছে কোম্পানিটি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



