১৯ অক্টোবর ২০২৬, ১৬:৩১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বিএনপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বাসায় হামলা-ভাঙচুরের মামলায় সদস্যসচিব গ্রেফতার

সূত্র: Dainik Purbokone / অপরাধ

সংবাদ থেকে

চট্টগ্রাম নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাত উল্লাহর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় সংগঠনটির সদস্যসচিব শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। একই মামলায় আবু হাসনাত নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শহীদুল ইসলামকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।

গত শনিবার (১৭ অক্টোবর) রাতে নগরের কাপাসগোলা এলাকায় রাহাত উল্লাহর বাসায় এ হামলার ঘটনা ঘটে। এতে তাঁর মা সেলিনা আক্তার ও প্রতিবেশী ফখরুল ইসলাম আহত হন।

সেলিনা আক্তারের অভিযোগ, শহীদুল ইসলাম ও আবু হাসনাত ২০ থেকে ২৫ জনকে সঙ্গে নিয়ে তাঁর ছেলেকে খুঁজতে বাসায় প্রবেশ করেন। সেখানে রাহাত উল্লাহকে না পেয়ে তাঁরা ঘরের আসবাবপত্র, দরজা ও জানালা ভাঙচুর করেন। একপর্যায়ে সেলিনা আক্তারকে মারধর করা হয়। তাঁকে রক্ষা করতে গিয়ে আহত হন প্রতিবেশী ফখরুল ইসলাম।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর