টকশোতে ‘এই পাপের লাশ দেশে আসুক, আমি চাই না’ বলা এমপির ক্ষমা প্রার্থনা
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে টেলিভিশন টকশোতে দেওয়া মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে কামরুজ্জামান রতন লেখেন, সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে আবেগের বশে তিনি বলেছিলেন, ‘এই পাপের লাশ বাংলাদেশে আসুক, আমি তা চাই না।’
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗