এবার জরিমানার কবলে বাংলাদেশ

সংবাদ থেকে
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। সেই হারের ক্ষতি না শুকতেই এবার নতুন এক দুঃসংবাদ। সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণে এবার জরিমানার মুখে বাংলাদেশ।
ম্যাচে নির্ধারিত সময়ে নিজেদের বোলিং ইনিংস শেষ করতে পারেনি বাংলাদেশ। পরে অন-ফিল্ড আম্পায়ার আলাউদ্দিন পালিকে ও ইজাতউল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি বাংলাদেশের বিপক্ষে মন্থর ওভাররেটের অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট রায় দেন, নির্ধারিত সময় শেষ হওয়ার সময় বাংলাদেশের বোলিং বাকি ছিল ১ ওভার। আইসিসি আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশকে তাই ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় দায় স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗