আনোয়ারায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
আনোয়ারায় গাছের ডাল কেটে নিচে নামার সময় পা পিছলে পড়ে সৈয়দ রফিক আহাম্মদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৈয়দ রফিক আহাম্মদ উত্তর পরুয়াপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সৈয়দ সিরাজুল হক। তিনি এক ছেলে ও পাঁচ মেয়ের বাবা।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗