বাতি, ফ্যান, ফ্রিজ চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
নোয়াখালী: প্রতি মাসে ১১০০ কিংবা ১২০০ টাকা বিদ্যুৎ বিল দিয়ে আসছিলেন নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহক শহীদুল ইসলাম রনি।
কিন্তু চলতি সেপ্টেম্বর মাসে হঠাৎ একলাফে বিদ্যুৎ বিল এসেছে ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা (ভ্যাট ও বিলম্ব মাশুলসহ)।
কারণ তার ঘরে রয়েছে তিনটি বাতি। এর সঙ্গে চলে দুটি ফ্যান আর একটি ফ্রিজ। এ ছাড়াও রয়েছে আইপিএস। গত আগস্টে এসবের জন্য বিদ্যুৎ বিল এসেছিল ১ হাজার ৩২৬ টাকা। আগের কয়েকটি মাসেও এর কাছাকাছি বিল ছিল। তবে সেপ্টেম্বরে হঠাৎ বিদ্যুৎ বিল একলাফে লাখ টাকা ছাড়িয়ে গেছে।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗