২০ অক্টোবর ২০২৬, ১৭:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রংপুরের ধর্মসভা মণ্ডপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

রংপুর: প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ৩ মিনিটে রংপুর নগরীর ঐতিহাসিক ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপের সামনে পৌঁছেছেন।

এর আগে, তিনি রংপুরের পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দেন। শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে তিনি এই সফরে এসেছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হয়ে পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুইটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল। পাগলাপীরে পথসভা শেষে তিনি সরাসরি রংপুর নগরীর ধর্মসভা মন্দিরে পৌঁছান। তবে বিমানবন্দর থেকে রওনা হওয়ার পর নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে তিনি পূজামণ্ডপে পৌঁছান।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর