
সাশ্রয়ী ফিটনেস সরঞ্জাম সেবায় এগিয়ে রয়্যাল ব্লু করপোরেশন
ঢাকা: একসময় একটি ট্রেডমিল কিনতে খরচ হতো এক লাখ টাকা বা তারও বেশি। সেই বাজারে তুলনামূলক কম দামে ঘরে ব্যায়ামের সরঞ্জাম পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০১০ সালে অনলাইনভিত্তিক ব্যবসা শুরু করেন উদ্যোক্তা সাজ্জাদ রাশেদ। দেড় দশকের বেশি সময় পর তার সেই উদ্যোগের পরিধি বেড়েছে। রাজধানীর মোহাম্মদপুরে শোরুমের পাশাপাশি দেশজুড়ে বিক্রয়োত্তর সেবা দিচ্ছে তার প্রতিষ্ঠান রয়্যাল ব্লু করপোরেশন।
ট্রেডমিল, এক্সারসাইজ বাইক, ডাম্বেলসহ বিভিন্ন ধরনের ফিটনেস ও স্পোর্টস সরঞ্জাম সরাসরি আমদানি করে বিক্রি করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি জনপ্রিয় ব্র্যান্ড ‘বি-অ্যাকটিভ’-এর হোলসেল ও ডিস্ট্রিবিউশন কার্যক্রমের মাধ্যমে এ ব্র্যান্ডের বিভিন্ন পণ্যও দেশের ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে তারা। সাজ্জাদের লক্ষ্য, ক্রেতাদের চাহিদা ও সামর্থ্য অনুযায়ী ফিটনেস সরঞ্জাম সরবরাহের পাশাপাশি বিক্রির পরও সেবা নিশ্চিত করা।
২০১০ সালে ব্যবসা শুরুর সময় অনলাইনই ছিল সাজ্জাদ রাশেদের প্রধান ভরসা। পণ্যের তথ্য তুলে ধরা, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং অর্ডার নেওয়ার মাধ্যমে ব্যবসা এগিয়ে নিতে থাকেন তিনি। সময়ের সঙ্গে ব্যবসার পরিধি বাড়লে শোরুমকেন্দ্রিক বিক্রিও শুরু হয়। সাজ্জাদ রাশেদ বলেন, শুরুতে মূলত অনলাইনভিত্তিক ব্যবসা হিসেবে যাত্রা শুরু করেছিলাম। তবে সময়ের সঙ্গে গ্রাহকদের ভালোবাসায় ব্যবসার পরিধি বেড়েছে। এখন আমাদের শোরুম ও বিক্রয়কেন্দ্রে ক্রেতারা আসছেন। রাজধানীর মোহাম্মদপুরে রয়েছে প্রতিষ্ঠানটির শোরুম। তবে বিক্রির বড় একটি অংশ এখনো অনলাইনের মাধ্যমে হয় বলে জানান তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
