৫ নভেম্বর ২০২৬, ১৯:০৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে সকাল থেকে বন্ধ রংপুরের দোকানপাট

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

রংপুর: প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর আগমন উপলক্ষ্যে তার সম্মানার্থে মঙ্গলবার সকাল থেকে নগরীর সব দোকানপাট ও ব্যাবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। নগরীর প্রধান সড়ক, বাজার ও বিপণিবিতানগুলোতে দেখা গেছে ব্যাপক সাড়া-স্বতঃস্ফূর্তভাবে শাটার নামিয়ে প্রধানমন্ত্রীকে বরণের প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। এই উদ্যোগকে স্থানীয়রা সরকারপ্রধানের প্রতি ব্যবসায়ী সমাজের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ হিসেবে দেখছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নগরীর কাছারী বাজার, সিও বাজার, গ্র্যান্ড হোটেল মোড়, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বরসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে সকাল থেকেই দোকানপাট বন্ধ রাখা হয়েছে। ব্যবসায়ীরা জানান, প্রধানমন্ত্রী সরাসরি না বললেও তার সম্মানে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা ও যানজট এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নগরজুড়ে সাজসাজ রব বিরাজ করছে। সিটি করপোরেশনের উদ্যোগে সড়ক ও রোড ডিভাইডারগুলো ধুয়ে-মুছে রং করা হয়েছে এবং ডিভাইডারে লাগানো হয়েছে ছোট ছোট ফুলের গাছ। এরই মধ্যে নগরীর প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত করে পরিষ্কার করা হয়েছে। নগরীর বিলবোর্ডে শোভা পাচ্ছে সিটি করপোরেশন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, শারদীয় দুর্গোৎসব কমিটি, সাংস্কৃতিক ঐক্য পরিষদ এবং রংপুর জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো বিশাল বিশাল ব্যানার।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর