বিশ্ববাজারে আবার ১১০ ডলারে ব্রেন্ট ক্রুড, বাড়ছে জ্বালানি তেলের দাম

সংবাদ থেকে
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১১০ ডলারে উঠেছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এ পর্যায়ে পৌঁছায়। গত তিন থেকে চার দিন ধরেই তেলটির দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
এর আগে গত সপ্তাহেও ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছিল। পরে তা কমে ১০৬ থেকে ১০৭ ডলারে নেমে আসে। মে মাসের পর ব্রেন্ট ক্রুডের দাম আর এ পর্যায়ে ওঠেনি। গত ১৯ মে তেলটির দাম ব্যারেলপ্রতি ১১১ দশমিক ২৮ ডলারে পৌঁছেছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বেড়েছে। মঙ্গলবার তেলটির দাম ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৮১ ডলারে দাঁড়ায়। বাজারে লেনদেন চলমান থাকায় দাম পরিবর্তিত হতে পারে। অয়েলপ্রাইসডটকমের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
