২১ অক্টোবর ২০২৬, ১৬:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

শারদীয় উৎসবে স্মৃতির ফ্রেমে বন্দি হওয়ার উন্মাদনা

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আলোয় সেজে উঠেছে দেশজুড়ে হাজারো পূজা মণ্ডপ। ঢাকের তাল, ধূপের সুবাস আর কাঁসরের ঝংকারে চারদিকে এখন উপচে পড়া আনন্দ। তবে প্রতিমা দর্শনের পাশাপাশি এবারের উৎসবে চোখ পড়ার মতো বড় অনুষঙ্গ হয়ে উঠেছে ছবি তোলার আমেজ। আলোকসজ্জায় ঝলমলে মণ্ডপের ভেতরে কিংবা বাইরে-যেদিকেই চোখ যায়, সব বয়সের মানুষের হাতে হাতে রঙিন মুহূর্তে বন্দি হওয়ার এক দারুণ ব্যস্ততা।

মহাষষ্ঠী থেকে শুরু হওয়া শারদীয় উৎসবের আনন্দ যেন পূর্ণতা পায় ক্যামেরার ক্লিক আর সেলফির ফ্রেমে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, বনানী পূজা মণ্ডপ কিংবা ধানমণ্ডির বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা দর্শনের চেয়েও দর্শনার্থীদের বড় একটি অংশের মূল আকর্ষণ-সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মতো আকর্ষণীয় একটি ছবি বা রিলস তৈরি করা।

বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে মণ্ডপে ঘুরতে আসা তরুণ শিক্ষার্থী শাহীন আহমেদ বলেন, ‘পূজা মানেই তো এক অন্যরকম উৎসবের আমেজ। সারা বছর তো আমরা এমন সাজপোশাক করি না। তাই সুন্দর পোশাক পরে মণ্ডপে এসে ক্যামেরাবন্দি না হলে যেন পূজার আমেজটাই জমে না! ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য আজকের এই স্মৃতিগুলো ফ্রেমবন্দি করে রাখাটা দারুণ ব্যাপার।’

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর