২২ অক্টোবর ২০২৬, ১১:০৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নগদ ইসলামিকের নতুন শরিয়াহ বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের শরিয়াহভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ ইসলামিক’-এর নতুন শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গ্রাহকদের সুবিধার্থে পুরোপুরি ইসলামি শরিয়াহসম্মত উপায়ে লেনদেন পরিচালনা ও তদারকির উদ্দেশ্যে গত ১ অক্টোবর পুনর্গঠিত এই বোর্ডের প্রথম বৈঠক (সর্বমোট ৯ম) ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়।

বৈঠকে নগদ ইসলামিকের সেবা ও কার্যক্রম পুরোপুরি ইসলামি শরিয়াহসম্মত উপায়ে পরিচালনা করার ওপর জোর দেওয়া হয়। নতুন এই বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মুফতি গাজী মোহাম্মদ সানাউল্লাহ। বৈঠকে বোর্ডের অন্য দুই ফকিহ সদস্য হলেন- মুফতি লুকমান হাসান ও ড. আবু তালিব মোহাম্মদ মোনাওয়ার। তারা নগদ ইসলামিকের সার্বিক পরিচালন নীতি পর্যালোচনা করেন।

প্রথম বৈঠকে সভাপতির বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান মুফতি গাজী মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নগদ ইসলামিক গ্রাহকদের জন্য পুরোপুরি শরিয়াহভিত্তিক ও সুদমুক্ত লেনদেন নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সেবার প্রতিটি কার্যক্রম যেন শতভাগ ইসলামি শরিয়াহর নীতিমালা মেনে পরিচালিত হয়, সেই লক্ষ্যে শরিয়াহ সুপারভাইজরি বোর্ড নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা বজায় রাখবে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর