প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে আসছেন বৃহস্পতিবার

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে আসছেন। সফরকালে হেলিকপ্টার থেকে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ, মোংলা নৌঘাঁটিতে সভায় যোগদান এবং মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত গতকাল রবিবারের এক পত্রে এ সফরসূচি জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, ২২ অক্টোবর সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে যাত্রা করে ১০টায় সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন। সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের পর লঞ্চে করে সকাল ১০টা ৪৫ মিনিটে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗