২২ অক্টোবর ২০২৬, ২১:০৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাগেরহাটের কচুয়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, এলাকায় আতঙ্ক

সূত্র: Dainik Purbanchal / স্বাস্থ্য

সংবাদ থেকে

​নিজস্ব প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট:) বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ঘোনারহুলা এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. আলী শিমুল (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার আশরাফ শিকদারের ছেলে। ১৫ অক্টোবর ২০২৬ তারিখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে আলী শিমুল জ্বর ও শরীর ব্যথায় আক্রান্ত হন। প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মূল প্রতিবেদন: Dainik Purbanchal

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর