শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এমপি শাহজাহান
সংবাদ থেকে
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালী পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।
সোমবার (১৯ অক্টোবর-২০২৬ খ্রিঃ) সন্ধ্যা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত নোয়াখালী পৌরসভায় অবস্থিত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এই সংসদ সদস্য। এসময় তিনি পূজা পরিচালনা কমিটি, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও সার্বিক খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরণ, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, এমপি কণ্যা ডা. ফাহমিদা আক্তার মৌসুমি সহ প্রমূখ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
