আবারও কমলো স্বর্ণের দাম

সংবাদ থেকে
বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) আগামী সপ্তাহের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের দিকে দৃষ্টি রাখছেন বিনিয়োগকারীরা, যার প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। খবর রয়টার্সের।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ১২০ দশমিক ৪৯ মার্কিন ডলারে নেমে আসে। একই সঙ্গে আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন ফিউচার গোল্ডের দাম ০.৫ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স চার হাজার ১৩৯ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।
আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘অ্যাক্টিভট্রেডস’-এর প্রধান নির্বাহী রিচার্ডো এভানজেলিস্তা জানান, জ্বালানির উচ্চ মূল্যের কারণে সৃষ্ট স্থায়ী মূল্যস্ফীতির চাপ ফেডের কঠোর মুদ্রানীতি ও সুদের হার অব্যাহত রাখার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

