২১ অক্টোবর ২০২৬, ০৭:০২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: তারেক রহমান

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। সবাই মিলে শান্তিতে বসবাস করতে চায়। রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে সমবণ্টনের মাধ্যমে দেশের সব এলাকার সমান উন্নয়ন করতে চায় সরকার।

মঙ্গলবার দুপুরে রংপুর নগরের ঐতিহাসিক ধর্মসভা (রাধা গোবিন্দ) মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশ স্বাধীন হওয়ার সময় ধর্ম, মত, শ্রেণি ও পেশার ভেদাভেদ ছিল না। বিভিন্ন ধর্মের ও পেশার মানুষ একসঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন। স্বাধীনতার পর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও সব ধর্ম ও পেশার মানুষ রাজপথে নেমেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ অংশ নিয়েছেন।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর