জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে : রাশেদ খান

সংবাদ থেকে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য শুনে দেশের মানুষ এখন হাসি-তামাশা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ কেন্দ্রীয় বারোয়ারি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
জামায়াত আমিরের বক্তব্যের তীব্র সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘জামায়াতের আমির বলেছেন, তারা এ সরকারকে আর সহযোগিতা করবেন না, বরং বাংলাদেশের মানুষকে সহযোগিতা করবেন। কিন্তু যে দল বা ব্যক্তি বর্তমান সরকারকে সহযোগিতা করে না, তারা কিভাবে দেশের ১৬ কোটি মানুষকে সহযোগিতা করবে, তা জনগণের বোধগম্য নয়।’
বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানের শীর্ষ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়েও মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের সময় হাসনাত আব্দুল্লাহকে অনেকে ‘হাসিনার আব্দুল্লাহ’ বলে ডাকত।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


