রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক মাহমুদ জামাল আর নেই
সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ জামাল মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (২৪ অক্টোবর) ৭৪ বছর বয়সে রাজশাহী নগরের নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (২৫ অক্টোবর) বাদ জোহর রাজশাহী নগরের বড় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
মাহমুদ জামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। রাজশাহীর ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ এই সংগঠক চার দশকেরও বেশি সময় ধরে খেলাধুলার উন্নয়ন ও প্রসারে কাজ করেছেন।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



