25 October 2026, 08:06 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে কেসিসি প্রশাসক

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

খবর বিজ্ঞপ্তি ঃ ইমামগণ মানুষের আস্থা ও বিশ^াসের প্রতীক। সে কারণে সমাজের প্রতি ইমামদের দায়িত্বও অনেক। উন্নয়ন পরিকল্পনা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়াও যে কোন সামাজিক অবক্ষয় রোধ এবং সমাজের মানুষের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।

এছাড়া জাতীয় যে কোন দুর্যোগের বিষয়ে সঠিক বার্তা জনগণের কাছে সহজে পৌঁছে দিতে খুলনা সিটি কর্পোরেশন সবসময় ইমামদের সহযোগিতা নিয়ে থাকে। খুলনা সিটি কর্পোরেশেনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল সোমবার সকালে নগরীর বয়রাস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ইমাম প্রশিক্ষণ একাডেমি ১২২৭তম দলের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে। বর্তমান সরকার কর্তৃক ইমামদের ভাতার আওতায় আনার পদক্ষেপ-কে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে অনুষ্ঠানে প্রশাসক বলেন, নগরীতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পর্যাপ্ত বৃক্ষরোপণে জনসাধারণকে উৎসাহ প্রদানে ভূমিকা পালনের জন্য ইমামদের প্রতি আহবান জানান।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending