২১ অক্টোবর ২০২৬, ১৬:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

হবিগঞ্জে কুমারীরূপে পূজিত হল কৃত্তিকা চক্রবর্তী

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

সুরুজ আলী ॥ ধর্মীয় রীতিনীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে এ কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এবারের পূজায় পূজিত হয় কৃত্তিকা চক্রবর্তী (১০) নামে এক কন্যা শিশু। কুমারী দেবী চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার রাজেশ চক্রবর্তীর কণ্যা।

পূজা শুরুর আগে কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। হাতে দেওয়া হয় ফুল, কপালে সিদুুরের তিলক ও পায়ে আলতা। যথাসময়ে সজ্জিত আসনে বসিয়ে পূজা করা হয় কুমারী মাকে। এসময় শঙ্খ, উলুধ্বনি আর মায়ের স্মৃতিতে মুখরিত হয় চারদিক। দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন প্রতি বছর ৫ থেকে ১২ বছরে বয়সী কিশোরীকে দেবীরূপে পূজা করা হয়। কুমারী পূজাকে ঘিরে মন্ডপসহ আশপাশের এলাকা রূপ নেয় উৎসবের আমেজ।

এদিকে, কুমারী পূজা উপলক্ষে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরধার করা হয়। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি মাঠে থাকে এসআরবি-আনসার সদস্যরা। এছাড়াও মন্ডপ এলাকা যানজটমুক্ত রাখতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। মন্ডপ গুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি বাড়ানো হয় সাদা পোষাকদারি পুলিশের নজরদারি।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর