২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মৌলভীবাজারে মহাসপ্তমীতে দুর্গামণ্ডপে ভক্তদের ঢল, চলছে মহাঅঞ্জলি নিবেদন

সূত্র: Moulvibazar24 / বাংলাদেশ

সংবাদ থেকে

মৌলভীবাজার২৪ ডেস্ক : উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন মহাসপ্তমী। আজ রোববার (অষ্টমীর আগের এই দিনে) সকালে নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মাধ্যমে দেবী দুর্গার মূল পূজা শুরু হওয়ার পর থেকেই জেলার প্রতিটি মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সকাল থেকেই ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টার ধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে প্রতিটি পূজামণ্ডপ। চণ্ডীপাঠ আর দেবীর বন্দনায় চারপাশ এক পবিত্রময় রূপ নেয়। মণ্ডপে মণ্ডপে দেবদর্শনের পাশাপাশি শাস্ত্ৰীয় বিধান অনুযায়ী মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন বয়সের হাজারো পুণ্যার্থী।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মহাসপ্তমীতে নবপত্রিকা প্রবেশ ও পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার প্রাণপ্রতিষ্ঠা ঘটে। এদিন ভক্তরা ফুল, বেলপাতা ও নৈবেদ্য নিয়ে মায়ের চরণে অঞ্জলি অর্পণ করে নিজেদের ও পরিবারের কল্যাণ, বিশ্বশান্তি এবং সমৃদ্ধি কামনা করেন।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর