রাজশাহীতে ৪৫ ফুট উঁচু দেবী দুর্গা: ভক্তদের উপচে পড়া ভিড়
সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসবে ব্যতিক্রমী আয়োজন করে নতুনভাবে সাড়া ফেলেছে রাজশাহীর রানীবাজারের ‘টাইগার সংঘ পূজামণ্ডপ’। সেখানে দুই ছয়তলা ভবনের মধ্যবর্তী স্থানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৪৫ ফুট উচ্চতার এক বিশালাকার দুর্গাপ্রতিমা।
নয়নজুড়ানো ও দৃষ্টিনন্দন এই প্রতিমা একনজর দেখতে মণ্ডপ প্রাঙ্গণে প্রতিদিন হাজারো ভক্ত ও উৎসুক দর্শনার্থীর ঢল নামছে। কেবল মাঠেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন জোর আলোচনায় রয়েছে দেশের অন্যতম উঁচু এই প্রতিমা।
চলতি বছর নিজেদের দুর্গাপূজার ৪৫তম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে এই বিশালকায় প্রতিমা নির্মাণের সাহসী উদ্যোগ নেয় টাইগার সংঘ। আয়োজকদের দাবি, চলতি শারদীয় উৎসবে এটিই সমগ্র দেশের মধ্যে সবচেয়ে উঁচু দুর্গাপ্রতিমা।
মূল প্রতিবেদন: Sonali Sangbad
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

