কোম্পানীগঞ্জ সরকারি কলেজের নবীন বরণে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান

সংবাদ থেকে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণিতে নবভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর শাখার সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আলমগীর মোহাম্মদ ইউসুফ, নোয়াখালী দক্ষিণ জেলা শাখার সভাপতি আরাফাত হোসেন সিফাত এবং বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির ও পৌরসভার মেয়র প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইন। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদুল ইসলাম।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗