২১ অক্টোবর ২০২৬, ১৫:১৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবা ত্বরান্বিত করতে শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে যুক্ত হলো নতুন গাড়ি

সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে

নেত্রকোণার পূর্বধলা উপজেলার আওতাধীন শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে এবং প্রত্যন্ত অঞ্চলে দ্রুততম সময়ে আইনি সেবা পৌঁছানোর লক্ষ্যে একটি নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে।

​আজ মঙ্গলবার (২০ অক্টোবর) অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সৌজন্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, এমপি আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা-এর নিকট গাড়িটির চাবি তুলে দেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধের আগাম প্রতিরোধ, সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা সৃষ্টি এবং পুলিশ ও জনগণের মধ্যকার পারস্পরিক আস্থা ও সম্পর্ক সুদৃঢ় করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।”

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর