‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। জনবান্ধব উদ্যোগের বাস্তবায়নেও যদি কোনো বিতর্কের অবকাশ থাকে, সেখানেও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ইশরাকের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে ‘প্রশ্ন ও মতভিন্নতা থাকতে পারে’ উল্লেখ করে মাহদী আমিন বলেছেন, প্রতিমন্ত্রীর পদ বা পদত্যাগপত্র দিয়ে ইশরাকের রাজনৈতিক পরিচয় ও ত্যাগকে পরিমাপ করা যায় না। তার মতে, ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়; বরং সামনে তার আরও বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে নিজের ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে এসব কথা বলেন মাহদী আমিন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




