প্রতিপক্ষকে ৩৩ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ
Source: Dhaka News24 / Sports

সংবাদ থেকে
ক্রীড়া ডেস্ক: ভারতের কাছে বড় হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে একদমই সময় নিল না বাংলাদেশ নারী হ্যান্ডবল দল।
ফাইনালে ওঠার বাঁচা-মরার সমীকরণ সামনে রেখে চেনা আঙিনায় শুরু থেকেই চড়াও হয় স্বাগতিকরা। আক্রমণভাগের গতি আর নিখুঁত নিশানায় মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক দল।
পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারিত হয়ে যায় প্রথম ৩০ মিনিটেই। জমাট রক্ষণ আর ক্ষীপ্র প্রতি-আক্রমণে মালদ্বীপকে কোনো সুযোগই দেননি স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার শিষ্যরা।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
