22 October 2026, 10:53 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কচুয়ায় নবমুসলিম স্ত্রীকে নির্যাতন করে স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করানোর অভিযোগ

Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে

চাঁদপুরের কচুয়ায় এক হিন্দু যুবতী মুসলিম ধর্ম গ্রহণ করে বিয়ে করার প্রায় ১১ মাস পর শ্বশুর বাড়ির পরিবারের লোকজনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার মনপুরা উত্তর পূর্বপাড়া মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একই উপজেলার নয়াকান্দি গ্রামের মনোরঞ্জন সরকারের যুবতী কন্যা নিজ ধর্ম ত্যাগ করে ভালোবাসার টানে প্রায় ১১ মাস পূর্বে মনপুরা গ্রামের সৌদি প্রবাসী আব্দুল্লাহর ছেলে রাব্বীকে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে করেন। জীবিকার টানে স্বামী রাব্বী প্রবাসে চলে গেলে নবমুসলিম মরিয়মের উপর পাষন্ড শাশুড়ি আমেনা বেগম ও খালু আব্দুর রশিদ মিলে ঠিকমত খাবার না দিয়ে তার উপর অমানবিক নির্যাতন চালায় এবং একপর্যায়ে গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় এক যুবদলের নেতার বাড়িতে নিয়ে জোরপূর্বক ভাবে ডিভোর্সের কথা বলে সাদা স্ট্যাম্পের স্বাক্ষর নেয় গ্রামের কিছু সালিশরা। স্ট্যাম্পের স্বাক্ষর নেওয়ার সময় একটি ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিওটি বর্তমানে ফেসবুক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভ প্রকাশের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, রাব্বী বর্তমানে প্রবাসে রয়েছে। স্বামী জানেনা তার স্ত্রী তাকে ডিভোর্স দিচ্ছেন। তার অনুপস্থিতিতে মা আমেনা বেগম ও খালু আব্দুর রশিদ ওই যুবতীকে জোরপূর্বক ডিভোর্স এর কাগজে স্বাক্ষর নেন। ঘটনার পর মেয়ের পরিবার ছেলের পরিবারের ভয়ে গাঁ ঢাকা দিয়েছে এবং জোরপূর্বক ডিভোর্সের ঘটনায় স্থানীয় আলেম সমাজের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending