কুড়িগ্রামে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ৭ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার
সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে
কুড়িগ্রাম: জেলার উলিপুরে বাচ্চু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় ৭ ঘণ্টার মধ্যে ঘাতক রাব্বি (২২)-কে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ঘাতকের তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঘাতক রাব্বিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া রংপুর মহানগর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি তার ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে ছিলেন। সেখানে রাতে হত্যার শিকার হন তিনি।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


