সাইবার সুরক্ষা আইন : সাংবাদিকদের উদ্বেগ আমলে নিন
সংবাদ থেকে
সাইবার অপরাধের মাত্রা ও ধরন যেভাবে বাড়ছে, তাতে অনলাইন পরিসরে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর আইন অনস্বীকার্য। তবে সেই আইনের সব দিক হওয়া চাই সুস্পষ্ট ও স্বচ্ছÑঅপরাধের সংজ্ঞায় যেন কোনো ধোঁয়াশা না থাকে। একই সঙ্গে খেয়াল রাখতে হবে, যেন আইন প্রয়োগকারী সংস্থা মাত্রাতিরিক্ত ক্ষমতা না পায়।
কেননা এসব ফাঁকফোকর থাকার কারণে যে আইন মানুষের অধিকার সুরক্ষার উদ্দেশ্যে প্রণীত হয়, সেই আইন অনেকের অধিকার ও স্বাধীনতার জন্য বড় অন্তরায় হয়ে ওঠে। কাজেই প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্বেগ আমলে নেওয়া জরুরি।
ডিজিটাল নিরাপত্তাসংক্রান্ত আইন নিয়ে আমাদের অতীত অভিজ্ঞতা স্বস্তিকর নয়। ডিজিটাল নিরাপত্তা আইন এবং পরবর্তী সময়ে সাইবার নিরাপত্তা আইনের বিভিন্ন ধারা মত প্রকাশের পথ সংকুচিত করেছে। বিশেষ করে সাংবাদিক, লেখক, গবেষক এবং মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে নানা সময় আইনের প্রয়োগ দেখা গেছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗