হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি তার নিজস্ব দর্শন, স্বতন্ত্র নীতি ও নিরাময় ক্ষমতার কারণে বিশ্বজুড়ে মানুষের আস্থা অর্জন করেছে
সংবাদ থেকে
# খুলনায় বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও বিজ্ঞান সেমিনারে বক্তারা #
খবর বিজ্ঞপ্তি ঃ চিকিৎসাবিজ্ঞানের আধুনিক অগ্রগতি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির বস্তুনিষ্ঠ প্রসার নিশ্চিত করার লক্ষ্যে খুলনায় দিনব্যাপী বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও বিজ্ঞান সেমিনারে বক্তারা বলেছেন, চিকিৎসা পেশা কেবল একটি পেশা নয়, এটি মানবসেবার অন্যতম মহান ব্রত। যুগে যুগে চিকিৎসাবিজ্ঞান নতুন নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি তার নিজস্ব দর্শন, স্বতন্ত্র নীতি ও নিরাময় ক্ষমতার কারণে বিশ্বজুড়ে বহু মানুষের আস্থা অর্জন করেছে। তবে আধুনিক যুগে শুধু চিরাচরিত উপায়ে চিকিৎসা দিলেই চলবে না; চিকিৎসা বিজ্ঞানের যে আধুনিক অগ্রগতি ঘটছে, তার সাথে অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে হবে। চিকিৎসা পদ্ধতিকে আরও বেশি তথ্যনির্ভর, প্রাতিষ্ঠানিক ও বস্তুনিষ্ঠ করে তুলতে হবে। বক্তারা বলেন, ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম যেভাবে চিকিৎসকদের ঐক্যবদ্ধ করে সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনেও চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কাছে হোমিওপ্যাথি চিকিৎসার সুফল পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম খুলনা বিভাগের উদ্যোগে মঙ্গলবার (২০ অক্টোবর) নগরীর সোনাডাঙ্গাস্থ আল-ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ।
সকাল ৯টায় উদ্বোধনী অধিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। বিভাগীয় চিকিৎসক সম্মেলন ও বিজ্ঞান সেমিনার বাস্তবায়ন কমিটি খুলনার আহ্বায়ক অধ্যক্ষ ডা. মো. আব্দুল বারিকের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. জাকিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন ‘ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম’ এর পৃষ্ঠপোষক ডা. ফখরুদ্দীন মানিক। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম খুলনা মহানগরীর পৃষ্ঠপোষক মোহাম্মদ মাহফুজুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের খুলনা মহানগরীর উপদেষ্টা প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. মো. হাবিবুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. মুফতি মাসুদুর রহমান ও ডা. কে. এম. মোনায়েমুল বাসার।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


