24 October 2026, 12:42 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্টঃ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিজেদের আচরণ ও কর্মকা- সংশোধন করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে বলেন, সরকার অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং অতীতে কোনো দল নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না নিলেও বর্তমান সরকার তা করে দেখিয়েছে।আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মঙ্গলবার (২০ অক্টোবর) ভোলার লালমোহন উপজেলা পরিষদে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সতর্ক করে স্পিকার বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বলছি, আপনারা নিজেদের সংশোধন করুন। অতীতে কোনো রাজনৈতিক দল নিজ দলের নেতাকর্মীদের অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার প্রশ্নে আপসহীন থেকে অন্যায়ের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়ে নজির স্থাপন করেছেন।সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ঢাকায় একটি হাসপাতাল দখলের অভিযোগ ওঠার পর এক নারী সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন।ইশরাক হোসেনের অভিযান প্রসঙ্গে স্পিকার বলেন, ইশরাক হোসেন ভালো কাজই করতে চেয়েছিলেন। তিনি মাদকসেবী ও দুর্বৃত্তদের দমন করতেই গিয়েছিলেন। কিন্তু একজন প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ—কোনো অস্ত্র নেওয়া মানায় না, শোভা পায় না।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending