গণআকাক্সক্ষা নস্যাতের চক্রান্ত রুখে দিতে ৩১ অক্টোবরের লংমার্চে খুলনাবাসীকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান

সংবাদ থেকে
# খুলনা মহানগরী জামায়াতের প্রস্তুতি সভায় মোহাম্মদ মাহফুজুর রহমান #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বৈরাচারের অবশিষ্টাংশ ও দেশবিরোধী অপশক্তির চক্রান্ত নস্যাৎ করতে আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ হবে এক ঐতিহাসিক মাইলফলক। কোনো চক্রান্ত চালিয়ে এ দেশের জাগ্রত জনতা ও গণবিপ্লবের সুসংহত আকাঙক্ষাকে ধূলিসাৎ করা যাবে না। রাজপথের সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে সব চক্রান্তের উপযুক্ত জবাব দিতে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী সম্পূর্ণ প্রস্তুত। মঙ্গলবার (২০ অক্টোবর) নগরীর শান্তিধাম মোড়ের তারেরপুকুরস্থ দলীয় কার্যালয়ে ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সভাপতি রাকিব হাসান, মহানগরী অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, দাওয়া ও প্রকাশনা সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলাম, প্রচার সেক্রেটারি মুহাম্মাদ আব্দুল গফুর প্রমুখ ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

