25 October 2026, 23:51 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

গেমিং মনিটরে ৫০০ হার্টজের বেশি রিফ্রেশ রেট কি সত্যিই দরকার?

Source: Mymensingh Pratidin / Bangladesh

সংবাদ থেকে

গেমিং মনিটরের প্রযুক্তি এখন ১০০০ হার্টজের সীমাও অতিক্রম করেছে। সম্প্রতি স্যামসাং ১১০০ হার্টজের ওডিসি জি৬ মনিটর উন্মোচন করেছে। অন্যদিকে এলজি বাজারে এনেছে ১০০০ হার্টজের আল্ট্রাগিয়ার গেমিং মনিটর। নির্মাতা প্রতিষ্ঠানগুলো দ্রুতগতির গেমিং অভিজ্ঞতার কথা বললেও প্রশ্ন উঠছে, এত বেশি রিফ্রেশ রেট কি সত্যিই গেমারদের প্রয়োজন?

প্রযুক্তিগতভাবে বেশি রিফ্রেশ রেটের সুবিধা রয়েছে। এতে চলমান দৃশ্য আরও মসৃণ দেখাতে পারে এবং মনিটরে নতুন ছবি প্রদর্শনের মধ্যবর্তী সময় কমে। রিফ্রেশ রেট বেশি হলে গেমের দ্রুত চলমান দৃশ্য আরও মসৃণ দেখা যেতে পারে। তবে ৫০০ হার্টজ থেকে ১০০০ হার্টজে বাড়ালেও সব গেমার সেই পার্থক্য স্পষ্টভাবে বুঝতে পারবেন না। আর শুধু বেশি রিফ্রেশ রেটের মনিটর ব্যবহার করলেই গেমে ভালো খেলা যাবে, এমন নিশ্চয়তাও নেই।

রিফ্রেশ রেট হলো একটি মনিটর প্রতি সেকেন্ডে কতবার পর্দার ছবি হালনাগাদ করতে পারে, তার পরিমাপ। যেমন, ১৪৪ হার্টজের মনিটর প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১৪৪ বার এবং ৫০০ হার্টজের মনিটর সর্বোচ্চ ৫০০ বার ছবি হালনাগাদ করতে পারে।

Original report: Mymensingh Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending