অভিযানে উদ্ধার ৩২টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

সংবাদ থেকে
টেকনাফে জিডির ভিত্তিতে উদ্ধার হওয়া ৩২টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে টেকনাফ ১৬ এপিবিএন পুলিশ। ২০ অক্টোবর রাতে ১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৬ এপিবিএন ব্যাটালিয়নের ‘সাইবার টিম’ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের ৩২টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক ২০ অক্টোবর টেকনাফস্থ কার্যালয়ে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করে। অপস্ এন্ড ইন্টেলিজেন্স টিমের ইনচার্জ এসআই (নিরস্ত্র) রিয়াদ হোসেন, এএসআই (নিরস্ত্র) মো. আহসান উল্লাহসহ সাইবার সেলের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।
হারানো মোবাইল ফোনগুলো বুঝে পেয়ে প্রকৃত মালিকগণ সন্তোষ প্রকাশ এবং ১৬ এপিবিএন-এর প্রযুক্তিনির্ভর কার্যক্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেন। পাশাপাশি তারা বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗