লোহাগাড়ায় টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা, এক্সক্যাভেটর জব্দ
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রামের লোহাগাড়ায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) ও টিলা কাটার দায়ে মাহবুবুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন-আখন্দ।
জরিমানা গুনা ওই ব্যক্তি হলেন- ওই এলাকার মৃত হাবিব আহমদের ছেলে মাহবুবুর রহমান।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


