লাখাইয়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সংবাদ থেকে
লাখাই প্রতিনিধি ॥ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় লাখাই উপজেলার বিভিন্ন প্রান্তের ১৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এতে ৫ পারা, ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা-এই পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বমোট ৪১ জন প্রতিযোগী তাদের অসাধারণ মেধার স্বাক্ষর রেখে সফলভাবে উত্তীর্ণ হন। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও মেধা সনদপত্র তুলে দেয়া হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ক্বারী সালাহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



