দিগলবাগে মামলা তুলে না নেয়ায় হামলায় বাদীসহ আহত ২
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে পূর্বের একটি মামলা তুলে না নেয়ায় বাদিসহ ২ নারীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার দিঘলবাগ গ্রামের রমিজ উদ্দিনের মেয়ে শেখ মোছা. কুলসুমা আক্তার বাদি হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুলসুমার বসতবাড়ির উঠানে এ ঘটনা ঘটে।
অভিযোগে শাহিদ মিয়া (৪৭), জামাল মিয়া (৩৫), তাহির মিয়া (৫০), ইকবাল মিয়া (৩০), তোফায়েল মিয়া (২৮) ও তানভীর মিয়ার (২৪) নাম উল্লেখ করা হয়েছে। তারা একই গ্রামের বাসিন্দা।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ও বাদি একই গ্রামের পাশর্^বর্তী বাসিন্দা। গত ৮ এপ্রিল ইকবাল মিয়া নামে একজন তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার জের ধরে অভিযুক্তরা তাঁকে প্রাণে হত্যার ষড়যন্ত্র করে আসছিলেন বলে এজাহারে দাবি করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗