ইংল্যান্ডের ব্রাডফোর্ডে মাওঃ আব্দুল মতিন (রহ.) আর নেই ॥ শোক

সংবাদ থেকে
লন্ডন প্রতিনিধি ॥ হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন ইংল্যান্ডের ব্রাডফোর্ডের সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা আব্দুল মতিন (রহ.)। আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সাবেক সভাপতি, ব্রাডফোর্ড বায়তুল আমান জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এর একান্ত শাগরিদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মতিন সাহেব (রহ.)-এর জানাযার নামাজ হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।
জানাযায় উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ হাসান চৌধুরী ফুলতলী, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, আল ইসলাহ ইউকের ভাইস ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা সাদ উদ্দীন সিদ্দিকী, হাফিজ মাওলানা কয়েছুজ্জামান, আলহাজ খুরশিদ উল হক, লাতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান, আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা হেলাল উদ্দিন ও সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানসহ ইউকের বিভিন্ন শহর থেকে আলেম-উলামা, ইমাম-খতীব, আল ইসলাহ ইউকের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সহ গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি এম আসরাফ মিয়া সহ নথ রিজিওনাল অন্যান্য নেতৃবৃন্দ। তাছাড়া স্থানীয় মুসল্লি এবং বিভিন্ন শহর থেকে আগত মরহুমের মুহিব্বিন ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ জানাযায় অংশ নেন।
মরহুম মাওলানা আবদুল মতিন ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাযার নামাযে ইমামতি করেন তাঁর বড় ছেলে হাফিয মাওলানা আবদুল লতিফ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



