শাহ্জীবাজার রাবার বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহ্জীবাজার রাবার বাগান থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বাগানের অফিস থেকে ৫০০ গজ পূর্বে নির্জন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ওই এলাকায় নাজমুল ইসলাম টিলার ওপর ঘাস কাটার সময় মৃতদেহ দেখতে পেয়ে আশেপাশে লোকজনকে জানালে পরে চুনারুঘাট থানায় খবর দেয়। লুঙ্গি, পাঞ্জাবি, টুপি ও পাগড়ি পরহিত অর্ধগলিত ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Original report: Habiganj Express
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗