সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার
সূত্র: Jamalpur News24 / বাংলাদেশ

সংবাদ থেকে
রাকিব আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
বুধবার ভোরে উপজেলার গারোকোনা লেবুবাগান এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) হলদিগ্রাম ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব মদ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মূল প্রতিবেদন: Jamalpur News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


