জ্বালানিসংকটে চাপে বাংলাদেশের পোশাকশিল্প, বাড়ছে উৎপাদন ব্যয়: টাইমস সাময়িকী

সংবাদ থেকে
ঢাকার উত্তরে আশুলিয়ায় হা–মীম গ্রুপের পোশাক কারখানায় তখন বেলা ১১টা। প্রতিটি তলায় চলছে বিরামহীন কর্মযজ্ঞ। শিল্পকারখানায় ব্যবহৃত কাটিং মেশিনে ডেনিম কাপড় কেটে তৈরি করা হচ্ছে নিখুঁত মাপের টুকরা। পাশেই কর্মীরা সেসব কাপড় সেলাই করে বানাচ্ছেন জিনস, স্কার্ট ও জ্যাকেট।
এরপর কাপড় ধোয়া, ইস্তিরি করা, বোতাম ও চেইন লাগানোর কাজ। সবশেষে যুক্ত হচ্ছে ব্র্যান্ডের লেবেল। পরে কর্মীরা তৈরি পোশাক বাক্সে ভরছেন। হা–মীম গ্রুপের বড় গ্রাহকদের মধ্যে রয়েছে গ্যাপ, আমেরিকান ইগল ও জেসি পেনি। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি প্রতি মাসে ৯৩ লাখ পোশাক তৈরি করে।
কিন্তু হঠাৎ কেঁপে উঠল আলো। মুহূর্তের জন্য কর্মযজ্ঞ অন্ধকারে ডুবে গেল। পরক্ষণেই আবার আলো জ্বলে উঠল। একই সঙ্গে চালু হলো বিকট শব্দের চারটি ডিজেল জেনারেটর। গ্যাসের সরবরাহ কমে গেলেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় এসব জেনারেটর।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




