মক্কা জোট নিয়ে তুরস্কের নতুন উদ্যোগ

সংবাদ থেকে
পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের উদ্যোগ নিয়েছে তুরস্ক। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নামে পরিচিত চুক্তিটি অনুমোদনের জন্য দেশটির সংসদে জমা দেওয়া হয়েছে। চুক্তিটি কার্যকর হলে তিন দেশের মধ্যে সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ প্রতিরক্ষাব্যবস্থা আরও জোরদার হতে পারে।
গত ৭ আগস্ট স্বাক্ষরিত চুক্তিতে ১৬টি ধারা রয়েছে। এতে তিন দেশের কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সম্মিলিতভাবে তা প্রতিরোধের কাঠামো তৈরির কথা বলা হয়েছে।
চুক্তির প্রথম ধারায় বলা হয়েছে, কোনো সদস্য দেশের ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে তা মোকাবিলায় অন্য দেশগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দ্বিতীয় ধারায় বলা হয়েছে, তিন দেশের কোনো একটির ওপর অন্য কোনো দেশ বা দেশের জোট সশস্ত্র হামলা চালালে বাকি দুই দেশ আক্রান্ত দেশকে দ্রুত সহায়তা দেবে। এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য নিজেদের হাতে থাকা সব ধরনের ব্যবস্থা ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
